শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ছয় দফার চেতনায় গড়ে উঠুক চট্টগ্রাম লালদীঘি মাঠে বঙ্গবন্ধু ও এম. এ. আজিজ মঞ্চ”

HomeUncategorizedছয় দফার চেতনায় গড়ে উঠুক চট্টগ্রাম লালদীঘি মাঠে বঙ্গবন্ধু ও এম. এ....

— মোঃ কামাল উদ্দিনঃ
৭ই জুন ১৯৬৬—বাংলা জাতির ইতিহাসে এক সন্ধিক্ষণের দিন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি, যা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের শোষিত জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির স্পষ্ট রূপরেখা। এ দাবি ছিল শুধু একটি দল বা নেতা নয়—একটি জাতির আত্মপরিচয়ের আহ্বান। পরবর্তীতে এ ছয় দফাই হয়ে ওঠে মুক্তিযুদ্ধের বীজতলা।
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে, এই একই দিনে বঙ্গবন্ধুর পক্ষে ছয় দফা প্রথম জনসমক্ষে উপস্থাপন করেন এক অকুতোভয় সংগ্রামী নেতা, এম. এ. আজিজ। এই মঞ্চ থেকেই বাংলার মুক্তির বাণী ছড়িয়ে পড়ে সারাদেশে। এ ইতিহাস শুধু গৌরব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষা ও প্রেরণার উৎস।
২০১৭ সালের ৭ই জুন, আমি এক নিবন্ধের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব করেছিলাম—এই লালদীঘির মাঠেই একটি স্থায়ী ‘ছয় দফা চেতনার মঞ্চ’ গড়ে তোলা হোক, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম. এ. আজিজের নামে উৎসর্গ করা হবে। ছয় দফা যে মাটিতে প্রথম আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয়েছিল, সেই মাটিতেই ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে একটি মঞ্চ নির্মাণ—এ যেন ইতিহাসের ঋণ শোধ করার সামান্য প্রচেষ্টা।
আমার এই আহ্বানের প্রেক্ষিতে ২০১৯ সালের দিকে লালদীঘি মাঠের উন্নয়ন কাজ শুরু হয়। আজকের লালদীঘি শুধু একটি মাঠ নয়, এটি ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। এটি এখন এমন এক পরিসর, যেখানে তরুণ প্রজন্ম হাঁটতে হাঁটতে ইতিহাসকে অনুভব করতে পারে, শুনতে পারে পূর্বপুরুষদের সংগ্রামের প্রতিধ্বনি।
আমার প্রস্তাব ছিল—এই ময়দানে ছয় দফার প্রতিটি দফা, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদৃষ্টির মূলভাব, এম. এ. আজিজের আপসহীন নেতৃত্ব এবং ৭ই জুনের প্রেক্ষাপটকে স্থায়ীভাবে চিত্রায়িত করা হোক। এটি কেবল একটি স্থাপনা হবে না, হবে জাতির আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতীক। ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে জানবে—স্বাধীনতা কেবল উপহার নয়, এটি সংগ্রামের ফসল।
ছয় দফা ছিল বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির দাবি। এই দফাগুলোর মাধ্যমেই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে উচ্চারিত হয় আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন। ইতিহাস সাক্ষ্য দেয়, ছয় দফাই ছিল মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি—যা একটি জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিল।
আজ যখন বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের পথে, তখন অতীতের শিকড় আরও দৃঢ়ভাবে ধরার প্রয়োজন রয়েছে। কারণ সরকার যাবে, সরকার আসবে—কিন্তু ইতিহাস তার নিজস্ব সত্য নিয়ে টিকে থাকবে। সেই সত্য সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা যদি ইতিহাসকে যথাযথ সম্মান না দিই, ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে শিখবে নিজেদের আত্মপরিচয়?
তাই আমার বিশ্বাস—চট্টগ্রামের লালদীঘি মাঠে বঙ্গবন্ধু ও এম. এ. আজিজের নামে একটি স্থায়ী ‘ছয় দফা চেতনার মঞ্চ’ গড়ে তোলা আজ সময়ের দাবি। এটি শুধু একটি শহরের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য এক গর্বের নিদর্শন হয়ে থাকবে।
এই মঞ্চ হোক ইতিহাস জানার পাঠশালা, রাজনৈতিক চেতনার আলোচিত্র, ও ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিকদের জন্য এক স্পর্শযোগ্য উত্তরাধিকার।