শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা**

Homeআন্তর্জাতিক**জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা**

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে টেলিভিশনের একটি টকশোতে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব জানান, মামলাটি দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর গাজী টিভিতে প্রচারিত ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তিনি বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারের বরাদ দিয়ে বলেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীর প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন। অর্থাৎ, তাঁর কথায় জামায়াতের লোকদের নারী লোভী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিবিসি বাংলার সাক্ষাৎকারে জামায়াত নেতা উল্লেখ করেছিলেন, ৫ আগস্টের পরও আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হলেও জামায়াতের মাধ্যমে কেউ হয়রানির শিকার হয়নি। তিনি আশা প্রকাশ করেছিলেন, সাধারণ ভোটাররা তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখবেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “জাবি শিক্ষিকার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূর্ণ, যা আমার ও দলের মর্যাদা ক্ষুণ্ন করেছে।”