শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

**জামায়াতের এমপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল**

Homeআন্তর্জাতিক**জামায়াতের এমপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল**

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির আব্দুল জলিল শরীফের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) সকালে এই হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মোমেনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত আব্দুল জলিলের নিজ বাড়িতে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, যা বিস্ফোরণ ঘটায়। সমাবেশে মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমির মালেক মীর, পৌরসভা সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ার বক্তব্য দেন। আবুল কালাম আজাদ বলেন, “একজন সংসদ সদস্য প্রার্থীর বাড়িতে এই ধরনের সন্ত্রাসী হামলা একটি পরিকল্পিত নীলনকশার অংশ। এ হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাই, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।” এমপি প্রার্থী আব্দুল জলিল বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হই। একজনকে দৌড়াতে দেখি। এ ধরনের হামলা মোটেই কাম্য নয়। আমাদের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে চায় একটি মহল। প্রশাসনের কাছে অনুরোধ, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।” মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।