শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

Homeআন্তর্জাতিকজার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মন্সশাউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। আগুনের সূত্রপাতের পর তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। ভবনটি ক্যাথলিক সহায়তা সংস্থা ক্যারিটাস পরিচালিত একটি আবাসিক কেন্দ্র, যেখানে মানসিক ও একাধিক ধরনের প্রতিবন্ধকতাসম্পন্ন প্রাপ্তবয়স্করা বসবাস করেন। পুলিশ জানিয়েছে, নিহতরা অ্যাপার্টমেন্ট ভবনের নাকি ক্যারিটাসের আবাসিক কেন্দ্রের বাসিন্দা, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুটি ভবন পাশাপাশি অবস্থিত হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  এদিকে স্থানীয় বেসরকারি রেডিও স্টেশন অ্যান্টেনে এসি প্রথমে জানায়, নিহতরা ক্যারিটাস কেন্দ্রের বাসিন্দা ছিলেন। তবে পুলিশ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।  অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানানো হয়নি।