শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Homeচট্টগ্রামডা. শাহাদাত হোসেনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইউএই প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মঙ্গলবার নগরীর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান এবং ওমান বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম ওমান বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাক্ষাৎকালে দলীয় সাংগঠনিক বিষয়াদি ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডা. শাহাদাত হোসেন নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।