শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে

Homeআন্তর্জাতিকদিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। রোববার (১ মার্চ) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্স তার মৃত্যুর খবর প্রকাশ করে। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে নিজ কার্যালয়ে তিনি হামলার শিকার হন বলে জানানো হয়। প্রায় ৩৭ বছর ধরে ইরান শাসন করা এ নেতাকে লক্ষ্য করে ভোরের দিকে হামলা চালানো হয় বলে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় খামেনি তার কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে খামেনি এবং তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার সুযোগের অপেক্ষায় ছিল। গোয়েন্দা সংস্থাগুলো তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করার পরই দিনের আলোতে হামলার বিরল সুযোগ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হামলায় খামেনির বাসভবনে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করা হয়। এদিকে শনিবার তার বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা। ছবিতে দেখা যায়, ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে, চারপাশ কালো হয়ে গেছে—যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।