শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

দেশের কিছু অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা করেছে সরকার

Homeজাতীয়দেশের কিছু অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা করেছে সরকার

সরকার দেশের বেশ কয়েকটি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও জলাধার সংরক্ষণের লক্ষ্যে গত ২৮ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পানি আইন, ২০২৩-এর ধারা ১৭ অনুযায়ী যথাযথ অনুসন্ধান, পরীক্ষা ও জরিপের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য এসব অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে স্থানীয় জলাধার ও পানিধারক স্তরের সুরক্ষা নিশ্চিত করা যায়। দেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার মধ্যে ৪৭টি ইউনিয়নকে অতি উচ্চ, ৪০টি ইউনিয়নকে উচ্চ এবং ৬৬টি ইউনিয়নকে মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার ৫টি মৌজা অতি উচ্চ, ৩টি মৌজা উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে নির্ধারণ করা হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি মৌজা অতি উচ্চ, ৯টি ইউনিয়নের ২৭টি মৌজা উচ্চ এবং ৮টি ইউনিয়নের ৩০টি মৌজা মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। পানি সংকটাপন্ন এলাকায় কঠোরভাবে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে— ১. পানি সম্পদের অগ্রাধিকারভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ২. খাবার পানি ছাড়া অন্য কোনো কাজে নতুন নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ। ৩. ভূগর্ভস্থ পানি নির্ভর শিল্প বা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। ৪. খাল, বিল, নদী বা অন্য কোনো জলাধারের শ্রেণি পরিবর্তন নিষিদ্ধ; জলাশয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে। ৫. খাস জলাশয় ও জলমহাল ইজারা দেওয়া নিরুৎসাহিত করতে হবে। ৬. প্রাকৃতিক জলস্রোতের প্রবাহ বিঘ্নিত করা যাবে না। ৭. কোনো জলাধারের সমগ্র পানি আহরণ করে নিঃশেষ করা নিষিদ্ধ। ৮. ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করে এমন কাজ করা যাবে না। ৯. নদী, জলাশয়, লেক বা জলাভূমিতে অপরিশোধিত বর্জ্য ফেলা যাবে না। ১০. অধিক পানি নির্ভর ফসল উৎপাদন সীমিত করে পানি সাশ্রয়ী ফসলের চাষে উৎসাহিত করতে হবে। ১১. জনগণের সুপেয় পানি ও গৃহস্থালি কাজে পানি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে বাংলাদেশ পানি আইন, ২০২৩-এর ধারা ২৯ অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।