শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

নড়াইলে অফিসে ঢুকে সিনিয়র মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, মামলা

Homeআন্তর্জাতিকনড়াইলে অফিসে ঢুকে সিনিয়র মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, মামলা

নড়াইলে অফিসে ঢুকে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হানের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুন) বিকেলে। এ ঘটনায় রাতে যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে জিসানুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কর্মকর্তা। মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলা পরিষদের চতুর্থ তলার ভবনের তৃতীয় তলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রায়ই এসে বিভিন্ন গোপনীয় তথ্য দাবি করতেন অভিযুক্ত জিসানুর রহমান। তথ্য না দিলে তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা ও কর্মচারীদের গালিগালাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, রোববার বিকেল ৩টার দিকে জিসানুর রহমান অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে অফিসে প্রবেশ করেন। তিনি জেলার সব সুবিধাভোগী সদস্যের তালিকা দাবি করলে আবু রায়হান জানান, এর আগেও একাধিকবার ওই তথ্য দেওয়া হয়েছে। এরপরই অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বারবার তথ্য দিতে হবে বলে হুমকি দেন। অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে জিসানুর রহমান মৎস্য কর্মকর্তাকে মারধর করে আহত করেন। পাশাপাশি অফিসের টেবিলে থাকা সরকারি কম্পিউটার ও মনিটর ভাঙচুর করেন। এছাড়া গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র ছড়িয়ে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। যাওয়ার আগে অভিযুক্তরা তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।