শিরোনাম
কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরাজিডিপি প্রবৃদ্ধি কমার আশঙ্কা, বাড়তে পারে মূল্যস্ফীতিতামিমকে সভাপতি হিসেবে পেয়ে ইতিবাচক দিক দেখছেন মিরাজপারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্তপুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ গ্রেপ্তার ২হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যুবিচারিক সিদ্ধান্তে চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম কোর্টের: আইনমন্ত্রীলাল-সবুজের স্বপ্নে কবিতার দীপ্তি—তরিকুল ইসলাম বিপুর কাব্যগ্রন্থ ‘লাল সবুজের জন্য’ মোড়ক উন্মোচনচকবাজারে কিশোর অপহরণ ও নির্মম হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেফতার—অবশিষ্টদের ধরতে সর্বাত্মক অভিযান, শোক-আতঙ্কে স্তব্ধ চট্টগ্রাম- একটি তরুণ প্রাণের মর্মান্তিক পরিণতি—নগরের নিরাপত্তা, সমাজব্যবস্থা ও কিশোর বাস্তবতার মুখোমুখি এক কঠিন প্রশ্ন???

― Advertisement ―

কোন দিকে ভিড়বে মনজুর আলমের রাজনীতির নৌকা?

চট্টগ্রামের রাজনীতিতে বহুদিন ধরেই আলোচিত নাম মোহাম্মদ মনজুর আলম। তবে তার রাজনৈতিক অবস্থান বরাবরই ধোঁয়াশায় ঘেরা। কখনো বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হওয়া, কখনো আওয়ামী...

নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

Homeঅর্থনীতিনতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি চালু করা হচ্ছে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জানান, রেশনিং ব্যবস্থার মাধ্যমে তেল বিক্রি করা হবে যাতে ভবিষ্যতে সরবরাহে সংকট না হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য বরাদ্দ ১০ লিটার পর্যন্ত। এসইউভি বা মাইক্রোবাসের ক্ষেত্রে সীমা ২০ থেকে ২৫ লিটার। পিকআপ ও স্থানীয় বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। দূরপাল্লার বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের জন্য দৈনিক বরাদ্দ ২০০ থেকে ২২০ লিটার। Bangladesh Petroleum Corporation জানিয়েছে, দেশের প্রায় ৯৫ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটের কারণে মাঝে মাঝে আমদানিতে বিলম্ব হয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে, ফলে ডিলাররা আগের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। নতুন রেশনিং ব্যবস্থা সেই চাহিদা ব্যবস্থাপনা ও সরবরাহ স্থিতিশীল রাখার উদ্দেশ্যে কার্যকর করা হচ্ছে।