শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

পুলিশ কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি: এক প্রাপ্য সম্মান এবং অনুপ্রেরণার বার্তা”

HomeUncategorizedপুলিশ কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি: এক প্রাপ্য সম্মান এবং...

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে হাসিব আজিজ সাহেব পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার স্বীকৃতি হিসেবে সরকার তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে—এ এক প্রাপ্য সম্মান, যা শুধু তাঁর নয়, সমগ্র পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
হাসিব আজিজ ছিলেন ১৫তম বিসিএস-এর একজন মেধাবী ও সৎ পুলিশ অফিসার। পেশাগত যোগ্যতা, সুনাম ও সেবার মানদণ্ডে তিনি বহু আগেই অতিরিক্ত আইজিপি হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বিগত সময়গুলোতে যোগ্যতার স্বীকৃতি পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে; বিশেষ করে শেখ হাসিনার সরকারের সময়ে পদোন্নতির ক্ষেত্রে একধরনের অবহেলা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের ছায়া পড়েছিল।
তবুও হাসিব আজিজ সাহেব সেই দুঃসময়ে তাঁর নৈতিকতা, পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি প্রতিশ্রুতি ধরে রেখেছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় তিনি পুলিশ-জনসম্পর্ক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। অপরাধ দমন, দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত কার্যকর।
আজ যখন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন, তখন এটি শুধু একজন কর্মকর্তার প্রাপ্তি নয়—এটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি দৃষ্টান্ত।
আমি, দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily Banner-সময়ের আলোএর পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কমিশনার হাসিব আজিজ সাহেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর এই অগ্রযাত্রা দেশের পুলিশ বাহিনীতে সততা, যোগ্যতা ও জনসেবার মূল্যায়নের দৃষ্টান্ত হয়ে থাকবে।
মো.কামাল উদ্দিনঃ
–যুগ্ম সম্পাদক, দৈনিক ভোরের আওয়াজ ও The Daily Banner-
সম্পদক- সাপ্তাহিক সময়ের আলো পত্রিকা।