শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**পুষ্টিগুণসমৃদ্ধ চাল উৎপাদনের মানদণ্ড পূরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত**

Homeজাতীয়**পুষ্টিগুণসমৃদ্ধ চাল উৎপাদনের মানদণ্ড পূরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত**

ফর্টিফাইড রাইস হলো এমন চাল, যাতে ইচ্ছাকৃতভাবে ভিটামিন ও খনিজ পদার্থ (মাইক্রোনিউট্রিয়েন্টস) বৃদ্ধি করা হয়। এর মূল লক্ষ্য হলো চালের পুষ্টিগুণ বাড়ানো এবং এর মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে অপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি যেমন আয়রনের অভাবে সৃষ্ট রক্তাল্পতা (অ্যানিমিয়া) কমানো। এই ধরনের চাল উৎপাদনের কাজ করছে টেকনোসার্ভ পরিচালিত **মিলার্স ফর নিউট্রিশন কোয়ালিশন।** তারা ২৮ ও ২৯ অক্টোবর কক্সবাজারের হোটেল উইন্ডি টেরেসে দুইদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ফোকাস করা হয় ফর্টিফাইড রাইস কার্নেল (এফআরকে) উৎপাদনের জন্য **ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (FSMS), কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স** বিষয়ক দিকনির্দেশনা প্রদান। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান, যাতে তারা খাদ্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন এবং উৎপাদন প্রক্রিয়াকে আন্তর্জাতিক সার্টিফিকেশন মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সক্ষম হন। দেশের ১৩টি এফআরকে ফ্যাক্টরির প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ফর্টিফিকেশন মানদণ্ড পূরণের জন্য দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য দেন টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার **মো. গুলজার আহম্মেদ**, কান্ট্রি ম্যানেজার (ডিএসএম-ফারমেনিস) **মো. মুহাম্মদ নাজমুল আলম**, ডব্লিউএফপির প্রোগ্রাম পলিসি অফিসার **ড. মোহাম্মদ মাহবুবর রহমান**, এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার **ইঞ্জিনিয়ার মো. আকিব আবরার।** বক্তারা টেকসই শিল্পায়নের জন্য ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক **মো. জামাল হোসেন।** তিনি সরকারের চাল ফর্টিফিকেশন কার্যক্রমে সমর্থন প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এফআরকে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে গুণগতমানসম্পন্ন চাল সরবরাহ প্রত্যাশা করেন। এছাড়াও টেকনোসার্ভের মাধ্যমে বাংলাদেশে ফুড ফর্টিফিকেশন ইকোসিস্টেম জোরদারের প্রচেষ্টা প্রশংসা করেন। প্রশিক্ষণে টেকনোসার্ভের সিনিয়র ফুড ফোর্টিফিকেশন স্পেশালিস্ট **মো. নাঈম জোবায়ের** এবং ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম কনসালট্যান্ট **মো. মাহাদি হাসান** FSMS, FSSC 22000, GMP, HACCP, OPRP, হাইজিন ম্যানেজমেন্ট, জরুরি প্রস্তুতি এবং অভ্যন্তরীণ অডিট সহ খাদ্য নিরাপত্তা ও মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উপস্থিত সংস্থাগুলো—টেকনোসার্ভ, ডব্লিউএফপি, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও ডিএসএম-ফারমেনিস—প্রশিক্ষণ শেষে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। অংশগ্রহণকারীরা FSSC সার্টিফিকেশন ও ডকুমেন্টেশন সিস্টেম সম্পর্কিত কার্যকরী জ্ঞান অর্জন করেন, যা তাদের মানসম্পন্ন এফআরকে উৎপাদন ও সরবরাহে সহায়ক হবে। **মিলার্স ফর নিউট্রিশন কর্মসূচি** পরিচালিত হচ্ছে স্ট্র্যাটেজিক ফোর্টিফিকেশন পার্টনার যেমন: বিএএসএফ, বায়োঅ্যানালিট, বুলার, ডিএসএম-ফারমেনিস, ম্যুলেনকেমি, স্টার্নভিটামিন; আঞ্চলিক সহযোগী: হেক্সাগন নিউট্রিশন, পিরামাল, সাংকু এবং স্থানীয় কারিগরি অংশীদারদের সমন্বয়ে। এটি টেকনোসার্ভের মাধ্যমে এবং গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। আগ্রহী মিলার ও খাদ্য ফর্টিফিকেশন সংশ্লিষ্টরা **millersfornutrition.com** ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারেন।