শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ভারতীয় প্রবাসীর ভাগ্য বদলে গেল: দেড় কোটি দিরহামের লটারি জিতলেন সন্দীপ

Homeআন্তর্জাতিকবাংলাদেশি বন্ধুর পরামর্শে ভারতীয় প্রবাসীর ভাগ্য বদলে গেল: দেড় কোটি দিরহামের লটারি...

বাংলাদেশি বন্ধুর পরামর্শে এক ভারতীয় প্রবাসীর জীবন চিরতরে বদলে গেল। বন্ধুর পরামর্শ মেনে চলার ফলে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্র-তে দেড় কোটি দিরহামের লটারি জিতেছেন। সোমবার (৩ নভেম্বর) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। লটারির বিজয়ী সন্দীপ কুমার প্রসাদ শিপিং খাতে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র-তে তিনি দেড় কোটি দিরহামের গ্র্যান্ড পুরস্কার জিতেন, যা প্রায় ৫০ কোটি টাকা। তাঁর ভাগ্য বদলের এই গল্প শুরু হয়েছিল বন্ধু জাহাঙ্গীর আলমের মাধ্যমে, যিনি গত মার্চ মাসে একই র‍্যাফেলে জেতেছিলেন। বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডের সঙ্গে আলাপচারিতায় সন্দীপ বলেন, “ওই বন্ধু আমাকে বিগ টিকিটের বিষয়ে জানিয়েছিল। তার কারণে আমি চেষ্টা শুরু করি এবং টিকিট কিনি।” প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট কেনা সহজ ছিল না; তিন মাস ধরে ধারাবাহিক চেষ্টা চালানোর পর ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটই ভাগ্য বদলে দেয়। ৩ সেপ্টেম্বর তিনি বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ৩০ বছর বয়সী সন্দীপ বলেন, “আমি তিন মাস ধরে টিকিট কিনেছি এবং এই টিকিটটি ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছি।” বিজয়ের খবর ফোনে পাওয়া সময় তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানান, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল এটি স্বপ্ন। সত্যি বোঝার পর আনন্দে কেঁদে ফেলেছিলাম।” স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথাও উল্লেখ করে সন্দীপ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এই প্রবাসী জানান, প্রথম পরিকল্পনা ভারতে ফিরে গিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করা। উপস্থাপক রিচার্ড তাঁকে উৎসাহ দিয়ে বলেন, “ঠিক আছে, তুমি অসাধারণ করেছ।” দুই ভাই, এক বোন ও স্ত্রীসহ পরিবারের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, বন্ধুর পরামর্শ এবং নিজের নতুন ভাগ্যের জন্য তিনি গভীর কৃতজ্ঞ।