শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

Homeআন্তর্জাতিকবিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের জানমাল ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিজয় দিবসের প্রস্তুতি পর্যবেক্ষণে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, স্মৃতিসৌধ এলাকায় প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ অংশ পর্যন্ত ধাপে ধাপে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে বিজয় দিবসে দর্শনার্থীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। তিনি আরও বলেন, শনিবার থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।