শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

Homeআন্তর্জাতিকবিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

জয়পুরহাট সীমান্তে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তের লাইটপোস্টের আলোও নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেন এবং বিজিবিকে খবর দেন।  খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের হেফাজতে নেন এবং সীমান্তের শূন্যরেখায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থান নেয় বিজিবি।  স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ দুই নারী ও একজন বৃদ্ধকে পুশইনের চেষ্টা করে। গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে এলাকাবাসী বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুজ্জামান হাছান বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিষয়টির সমাধানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।