শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Homeখেলাধুলাবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এদিন দলের পক্ষে জোড়া গোল করেন ক্যারিসো। এ ছাড়া একটি করে গোল করেন সারকো ও সিলভেট্টি। খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটেই ডিলান গোলোসিতোর পাস থেকে আলেহো সারকো গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলবিসেলেস্তাদের। ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে মাহের ক্যারিসো গোলরক্ষকের পোস্টে লেগে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে করেন ২-০। প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়া দুটি সুযোগ পেয়েছিল গোল পরিশোধের, তবে আর্জেন্টিনার গোলরক্ষক বারবি দুর্দান্তভাবে তা প্রতিহত করে দলকে ক্লিন শিট ধরে রাখতে সাহায্য করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বলের দখল নিতে চেষ্টা করে নাইজেরিয়া, তবে গোছালো আক্রমণ করতে ব্যর্থ হয় তারা। উল্টো আরও এক গোল হজম করে বসে তারা। মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে মিল্টন ডেলগাডো নিখুঁত এক পাস বাড়ান মাহের ক্যারিসোর উদ্দেশ্যে। দারুণ ফিনিশিংয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ম্যাচের চতুর্থ গোলটি আসে সিলভেট্টির পা থেকে। প্রতিপক্ষের রক্ষণভেদ করে চমৎকার এক ড্রিবল শেষে গোলরক্ষকের ডানপাশ দিয়ে বল জালে পাঠান এই ফুটবলার।