শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

Homeআন্তর্জাতিকভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় ছয় গ্রামের সংঘর্ষে নিহত সুমন হত্যার বিচারের দাবিতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার (০১ জুলাই) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। তিনি বলেন, অপরাধী যেই হোক তার বিচার হবে, সে আমার দলের হলেও দল তার পাশে থাকবেনা। সংসদ অধিবেশনের কারণে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই আসতে পারেনি, আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল এলাকাবাসীর সঙ্গে থাকবেন বলে আশ্বস্ত করেন।  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইতিমধ্যে আমরা সুমন হত্যার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অন্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, এলাকা শান্ত রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ ও জনপ্রতিনিধি প্রধান আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।