শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

মধ্যম মাদার্শায় সুপালবংশ মহাথের বরণোৎসব ও ধর্ম সম্মেলন সম্পন্ন

Homeচট্টগ্রামমধ্যম মাদার্শায় সুপালবংশ মহাথের বরণোৎসব ও ধর্ম সম্মেলন সম্পন্ন

রতন বড়ুয়া, চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের নবরুপকার অধ্যক্ষ কর্মবীর সুপালবংশ থের এর মহাথের বরণ ৪ এপ্রিল ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপি এই ধর্মানুষ্ঠানের ২য় দিন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক ড. বনশ্রী মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেম সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভুমি বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সচিব ভদন্ত সংঘানন্দ মহাথের ও বৌদ্ধ মহিলা নেত্রী চম্পাকলি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহসভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের। এতে ধর্মদেশনা ও আলোচনা করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের, সহ-উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের,বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহেথের, প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া,অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বুদ্ধজ্যোতি আর্ন্তজাতিক সংস্থা বাংলাদেশ স্বদেশ কুসুম চৌধুরী, বাংলাদেশ জাতিয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ধর্মীয় উপ-সচিব পার্থ প্রতিম বড়ুয়া, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান ,অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশন এর সভাপতি অঞ্চল কুমার তালকদার , বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন ছোটন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার প্রচার সম্পাদক আইনজীবী রেবা বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, উত্তর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সোলাইমান মঞ্জু, ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল উদ্দিন , ১৩নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজাহান বাদশা,উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জানে আলম জিতু, দানশীল ব্যাক্তিত্ব দেবাশীষ বড়ুয়া, সমাজ সেবক অনঙ্গ কান্তি বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি তপন কান্তি বড়ুয়া,সাধারন সম্পাদক কমল বড়ুয়া, সমাজ সেবক দিপংকর বড়ুয়া, তপু বড়ুয়া, সঞ্জিব বড়ুয়া,সংগঠক বিধান বড়ুয়া প্রমুখ । সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল প্রদিপ প্রজ্বলন এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রুপায়ন বড়ুয়ার নির্দেশনায় সামাজিক নাটক সবার উপরে মা মঞ্চস্থ করা হয় । অনুষ্ঠানে প্রায় একশত বৌদ্ধ ভিক্ষু ও হাজার হাজার ধর্মপ্রান নরনারী উপস্থিত ছিলেন ।