শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন

Homeআন্তর্জাতিকমাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীর কাছে এক জেলের জালে টর্পেডোর মতো দেখতে একটি আন্ডারওয়াটার ড্রোন ধরা পড়েছে, যা চীনের বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) ড্রোনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বালি ও লম্বকের মধ্যবর্তী গভীর সমুদ্রপথটি প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যে বড় যুদ্ধজাহাজ ও সাবমেরিন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাছে এই অঞ্চল কৌশলগতভাবে বিশেষ গুরুত্ব বহন করে।

স্থানীয় জেলেরা মাছ ধরার সময় লম্বক দ্বীপের কয়েক কিলোমিটার উত্তরে সমুদ্রের গভীরে টর্পেডোর মতো অদ্ভুত একটি বস্তু দেখতে পান। সন্দেহ হওয়ায় সেটিকে তীরে এনে প্রশাসনকে অবহিত করা হয়।

উদ্ধার করা ড্রোনটির দৈর্ঘ্য প্রায় ৩.৭ মিটার (১২ ফুট) এবং ব্যাস প্রায় ০.৭ মিটার। সিলিন্ডার আকৃতির এই ডিভাইসে কোনো বিস্ফোরক বা তেজস্ক্রিয় উপাদান রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি মূলত সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি প্রযুক্তিগত ডিভাইস। সংবেদনশীল এই নৌপথে এমন একটি ড্রোনের উপস্থিতি ঘিরে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।