শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, একজন পাইলট নিহত

Homeআন্তর্জাতিকমাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, একজন পাইলট নিহত

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। সংঘর্ষে জড়িত দুটি বিমান ভ্যান’স আরভি-৭ মডেলের, যা চারটি বিমানের ফরমেশন ফ্লাইটের অংশ ছিল। রোববার (৩০ নভেম্বর) এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা প্রায় সকাল ১১টা ৫০ মিনিটে ওয়েডারবার্নের ন্যাপার ফিল্ডে পৌঁছান। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, সংঘর্ষের সময় একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়, কিন্তু অন্যটি বিধ্বস্ত হয়ে পাইলট ঘটনাস্থলেই নিহত হন। অপর বিমানের পাইলট অক্ষত আছেন। পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি নিকটবর্তী ঝোপঝাড়ে পড়ে যায় এবং নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। এটিএসবি থেকে চারজন নিরাপত্তা তদন্তকারী ঘটনাস্থলে গিয়েছেন এবং তারা প্রমাণ সংগ্রহ শুরু করবেন। আগামী কয়েক দিনে তারা দুর্ঘটনাস্থলের মানচিত্র প্রস্তুত, ধ্বংসাবশেষ পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহের কাজ করবেন। পাশাপাশি বিমান চালক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎ, বিমান ও পাইলটের রেকর্ড, এবং আবহাওয়ার তথ্যও যাচাই করা হবে। নিহত পাইলট নিউ সাউথ ওয়েলস স্পোর্ট এয়ারক্রাফ্ট ক্লাবের ওয়েডারবার্ন শাখার সদস্য ছিলেন এবং ফরমেশন ফ্লাইং অনুশীলন করছিলেন। এক প্রত্যক্ষদর্শী জন তারু বলেন, “আজ আবহাওয়া খারাপ ছিল। হঠাৎ একজন সরে যায়, আরেকজন তার পিছনে চলে যায়। এরপরই বিকট শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম কেউ হ্যাঙ্গারের ওপর নেমেছে, পরে দেখি ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে।” এটিএসবি জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন দুই মাসের মধ্যে প্রকাশিত হবে, এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন তদন্ত শেষে প্রকাশ করা হবে।