শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

মারা গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন

Homeবিনোদনমারা গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন

বলিউডে আবারও নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা আসরানির মৃত্যুর শোক কাটতে না কাটতেই প্রাণ হারালেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। দিল্লিতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিওয়ালি উপলক্ষে মুম্বাই থেকে দিল্লিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন ঋষভ। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই গায়ক। গানের পাশাপাশি অভিনয় জগতেও নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন ঋষভ ট্যান্ডন। *ফকির – লিভিং লিমিটলেস* এবং *রশনা* ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এছাড়া তিনি নিজেই নিজের গানে সুর দিতেন এবং সোশ্যাল মিডিয়ায় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। কয়েক দিনের মধ্যেই বিদেশে একটি মিউজিক পারফর্মেন্সের কথা ছিল তার। গায়কের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, প্রিয়জনকে হারিয়ে তারা গভীর শোকে মুহ্যমান। পাশাপাশি গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে, যেন তাদের ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ না করা হয়।