শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের অভিযানে দুই দেশীয় এলজি উদ্ধার, গ্রেফতার ৩

Homeচট্টগ্রামলোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের অভিযানে দুই দেশীয় এলজি উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৪ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ গেটসংলগ্ন এলাকায় গাড়িটির গতিরোধ করে। তল্লাশির একপর্যায়ে গাড়ির পিছনের সিটের নিচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র ক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় হোসাইন আহমেদ (৪২), মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) এবং মো. আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।