শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

সাড়ে ৬ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

Homeচট্টগ্রামসাড়ে ৬ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ৬ মাস ১০ দিন পর আবার উৎপাদন শুরু করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর থেকে কারখানায় উৎপাদন শুরু হবে। কারখানা সূত্রে জানা গেছে, গত রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়। চলতি বছরের ১১ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন স্থগিত হয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। কারখানা সচল থাকলে দৈনিক ১১ হাজার টন ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব, যা মূল্য হিসাব করলে দৈনিক ৪ কোটি ১৮ লাখ টাকার সমান। এ ছাড়া প্রতিদিন ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদন হয়। কয়েক বছর ধরে যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সরবরাহের সমস্যার কারণে সিইউএফএলের উৎপাদন নিয়মিত ছিল না। ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটি মাত্র ৫ দিন চালু ছিল। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উৎপাদন বন্ধ থাকলেও তারপরও নানা যান্ত্রিক সমস্যার কারণে বারবার বন্ধ হয়ে গেছে। সর্বশেষ ১১ এপ্রিল উৎপাদন বন্ধ হয়। দেশে ইউরিয়ার বড় অংশ সিইউএফএল থেকে আসে, তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়, যা সরকারের জন্য কয়েক হাজার কোটি টাকার ব্যয় তৈরি করে। গ্যাস সরবরাহ চালু থাকলে কম খরচে সরকার লাভবান হবে। সিইউএফএলের এমডি মিজানুর রহমান জানান, গত রোববার গ্যাস পাওয়া যাওয়ায় কারখানার স্টার্টআপ শুরু হয়েছে। উৎপাদন চলাকালীন দৈনিক ৪৫–৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। আশা করা যাচ্ছে ২৯ বা ৩০ অক্টোবর থেকে উৎপাদন পুরোদমে শুরু হবে।উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কারখানাটি স্থাপিত হয়। চালু হওয়ার সময় দৈনিক ১,৭০০ টন ইউরিয়া উৎপাদন হতো, বর্তমান দৈনিক ক্ষমতা ১,১০০ টন। এ ছাড়া প্রতিদিন ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে সক্ষম। এ বছর ২৪০ দিন উৎপাদন বন্ধ থাকার কারণে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।