শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

সিইসি’র সতর্কবার্তা: সামাজিক মিডিয়ায় তথ্য যাচাই ছাড়া শেয়ার করবেন না

Homeজাতীয়সিইসি’র সতর্কবার্তা: সামাজিক মিডিয়ায় তথ্য যাচাই ছাড়া শেয়ার করবেন না

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন, তা আগে যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। তথ্য সঠিক হলে তারপরই শেয়ার করুন।” সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) জাতীয় নির্বাচনের জন্য আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, বর্তমান সময়ে বাংলাদেশ এক সংকটময় অবস্থায় রয়েছে এবং আসন্ন সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের দিক নির্ধারণ করবে। তিনি তার দায়িত্বকে সাধারণ রুটিন কাজ হিসেবে না দেখে এটিকে একটি “মিশন” ও “চ্যালেঞ্জ” হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, “ভবিষ্যতের জন্য বাংলাদেশ আমরা কীভাবে তৈরি করব, গণতান্ত্রিক দেশ হবে কি না—এই ভাবনায় আমি সারাক্ষণ আছি। দেশের এই সংকটময় মুহূর্তে শুধুমাত্র সাধারণ পদ্ধতিতে কাজ করলে হবে না, আমাদের প্রয়োজনে দায়িত্বসীমার বাইরে গিয়ে কাজ করতে হবে।” সিইসি সকলের সহযোগিতা কামনা করে বলেন, “ভোটার, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সবাই মিলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।” তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রায় ১০ লাখ লোক দায়িত্বে থাকবেন। তাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণত যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, তারা ভোট দিতে পারেন না, কিন্তু এবার সেই সকলকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সিইসি বলেন, “আইনি হেফাজতে কারাগারে থাকা ব্যক্তিরাও দেশের নাগরিক। তাদেরও ভোটের সুযোগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন।” ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের ভূমিকাকে প্রশংসা করে সিইসি বলেন, “তারা আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি। যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন, তাদের ওপর আগামী বাংলাদেশ নির্মাণের দায়িত্বও আসছে।” আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব জানান, নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন থাকবে এবং গত এক বছরে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ১ লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সিইসি আনসার সদস্যদের প্রশিক্ষণকে “সান্ত্বনাজনক” আখ্যা দিয়ে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে এআইসহ (কৃত্রিম বুদ্ধিমত্তা) যেকোনো অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান।