শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

সিটিজেনস্ ফোরাম কোতোয়ালী’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিতঅপরাধ দমন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ প্রয়াস”

HomeUncategorizedসিটিজেনস্ ফোরাম কোতোয়ালী'র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিতঅপরাধ দমন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে পুলিশ-জনতার...

মোঃ সাইফুল ইসলাম-চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারস্থ মেঘনা কমিউনিটি সেন্টারে গত ২৮ মে (বুধবার) বিকাল ৩টায় সিটিজেনস্ ফোরাম কোতোয়ালী থানা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক নির্মূল ও সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি এবং থানার অপারেশন অফিসার আশরাফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় অংশগ্রহণকারীরা কোতোয়ালী থানার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ একা কোনো অপরাধ নির্মূল করতে পারে না, এজন্য জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যদি তথ্য দিয়ে সহায়তা করে, তাহলে এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সহজ হয়।”
সভাপতির বক্তব্যে ওসি মোঃ আবদুল করিম বলেন, “আমরা চাই জনগণের সঙ্গে একটি আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠুক। সেজন্য নিয়মিতভাবে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করে মানুষের কথা শুনতে চাই।” সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ জানান, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে, যাতে থানা এলাকার মানুষজন সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং সমস্যার সমাধানও দ্রুততর হয়।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক সম্প্রীতি রক্ষায় পুলিশের এমন গণমুখী উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।