শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**সুন্দরবনের রাঙ্গা বাহিনীর প্রধান আটক**

Homeআন্তর্জাতিক**সুন্দরবনের রাঙ্গা বাহিনীর প্রধান আটক**

সুন্দরবনের কুখ্যাত দস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা কোস্টগার্ডের হাতে অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় রাঙ্গা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও আভিযানিক দল ধাওয়া করে রাঙ্গাকে আটক করে, তার কাছ থেকে দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি চালিয়ে আসছিলেন। এর আগে, ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায়। এরপর থেকে বাহিনীকে আটক করার জন্য কোস্টগার্ড অভিযান শুরু করে। ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করে চার জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছিল।