**হিরো আলমের ফেসবুক পোস্টে রুমিন ফারহানার মনোনয়ন বিষয়ে ক্ষোভ**

0
125

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়নি। এই তালিকায় রয়েছে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন। এ বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, বা হিরো আলম। সোমবার (৩ নভেম্বর) রাত ১টা ৩ মিনিটে দেওয়া পোস্টে হিরো আলম লিখেছেন, *“বিএনপির দুঃসময়ের সঙ্গী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলেও তিনি গণমাধ্যমে বজ্রকণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন। মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে মনোনয়ন না দিয়ে বিএনপি তার প্রতি বড় অবিচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”* হিরো আলম আরও উল্লেখ করেছেন, *“আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ প্রয়োজন।”*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here