
ত্রৈমাসিক শুভ প্রবারণা পূর্নিমার পরিসমাপ্তি,আনন্দে মুখরিত হয় সমগ্র বৌদ্ধ জাতি।শুরু হয় মাসব্যাপী প্রতিবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। তারই ধারাবাহিকতায় ভারত- বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংষমনীষা,সাধকশ্রেষ্ট, নির্বাণগত,সর্বজন পূজ্য, শাসনধ্বজ ভদন্ত প্রজ্ঞাতিষ্য মহাস্থবিরের(পন্ডিত ভান্তে) সাধন পীঠ পবিত্র তীর্থভূমি তালসরা মুৎসদ্দীপাড়া গত ৪ঠা নভেম্বর মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দ,২৫৬৯বুদ্ধবর্ষ, বিবেকারম বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। মহতী এই দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জোয়ারা খান খানাবাদ গ্রামের প্রবাল বড়ুয়াও সংঘদর্শী বড়ুয়া পৃষ্ঠপোষকতায়,এতে মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত কল্যাণমিত্র ভিক্ষু,সভাপতি আসন অলংকৃত করেন, শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির,মাননীয় উপসংঘরাজ,বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা,উদ্বোধক, সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাস্থবির,অধ্যক্ষ,পূর্ণতীর্থ তালসরা মুৎসদ্দীপাড়া বিবেকারাম বিহার, আনোয়ার,সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রজ্ঞাসারথি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্হবির,ধর্মমিত্র মহাস্থবির,ধর্মকথিক ভদন্ত সংঘরতন মহাস্থবির, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রুবেল বড়ুয়া, ট্রাস্টি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্মবিষয়ক মন্তণালয়,প্রধান সদ্ধর্মদেশক, সদ্ধর্মজ্যোতি,ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, বিশেষ সদ্ধর্মদেশক,ভদন্ত বুদ্ধপাল মহাস্থবির,বিশেষ জ্ঞাতি, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব রতন বড়ুয়া, জোয়ারা খানখানাবাদ, প্রধান অতিথি ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন তালসরামুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহার বাংলাদেশের বৌদ্ধদের পূর্ণতীর্থ স্হান,এই তীর্থভূমি সংস্থার ও সংরক্ষণ উন্নয়নের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্তণালয়ের মাননীয় উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের পক্ষে থেকে ১লক্ষ টাকার অনুদান প্রদান করেন। আসন্ন সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল সরকার ক্ষমতায় আসতে পারে, তাহলে এই তীর্থভূমির উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়াবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট্রের চট্টগ্রাম মহানগর সভাপতি,দক্ষিণ জেলার সভাপতি ও সহ-সভাপতি এবং সুধীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় প্রজ্ঞাতষ্য ভিক্ষু,সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন, আয়োজনে পূর্ণতীর্থ তালসরা মুৎসদ্দীপাড়া বিবেকারাম বিহার পরিচালনা কমিটি।

