জামায়াতে ইসলামীর সব মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

0
124

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নিজ দলের নেতাকর্মীদের জেলা ও মহানগরে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন জেলা ও মহানগরীতে মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। কিছু দুর্ঘটনা ও আহতের ঘটনা বিবেচনায় এনে সম্মানিত আমির সকল জেলা ও মহানগর নির্বাচনী এলাকায় এই ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here