বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প: সপ্তাহ না পেরোতেই

0
119

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৫৬ মিনিটে ৪.২ মাত্রার এই কম্পন ঘটেছে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে থাকায় স্থানীয়রা এটি অনুভব করতে পারেননি। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা ৩৫ কিলোমিটার। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে বুধবার (২৬ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার কম্পন ঘটে। এছাড়া সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্প অনুভব করেছেন। আন্তর্জাতিক ভূকম্পন তথ্য সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ৪.৯ ছিল এবং উৎপত্তিস্থল মিয়ানমারের এলাকা। পরপর এই দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, মিয়ানমারে অনুভূত কম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল, তবে বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পন কোনোভাবে অনুভূত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here