রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

0
151

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার এপিএস সাগর হোসেন জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতির নিজস্ব ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। পোস্টে লেখা ছিল, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হলো।” এর আগে ওই আইডি থেকে ‘#Resignation’ হ্যাশট্যাগ সহ একটি পোস্ট দেওয়া হয়েছিল। যেহেতু আইডিটি শুধুমাত্র বন্ধুদের জন্য প্রকাশ্য, তাই শুধুমাত্র তার ফেসবুক বন্ধুদেরই এটি দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here