
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগের বয়সসীমা ২০২৬ সাল থেকে বৃদ্ধি করেছে। নতুন নিয়ম অনুযায়ী ১৭ থেকে ২৩ বছর বয়সী তরুণরা এই পদে যোগদান করতে পারবেন। রোববার (৭ ডিসেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়েছে, সাধারণ ট্রেডে বয়সসীমা ১৭ থেকে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর করা হয়েছে।
