সন্ত্রাস নির্মূলে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে: পুলিশ সুপার মাসুদ আলম

0
25

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, চাঁদাবাজি ও ক্রমবর্ধমান অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় চট্টগ্রামের কিশোর গ্যাংয়ের তৎপরতা, বিভিন্ন অপরাধ, চাঁদাবাজি এবং জননিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। নিজেদের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

সভায় সন্ত্রাস ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা এবং মানবাধিকার সুরক্ষায় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক সেলিম নূর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here