৯ এপিবিএন চট্টগ্রাম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ

0
35

বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কাজের স্পৃহা ও মনোবল বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান

অতিরিক্ত আইজিপি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা-এর জনাব হাসিব আজিজ, বিপিএম ৯ এপিবিএন, চট্টগ্রাম পরিদর্শন করেছেন।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) পিএসটিএস, বেতবুনিয়া, ১৮ এপিবিএন, রাঙ্গামাটি এবং ৬ এপিবিএন, মহালছড়ি পরিদর্শন শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে তিনি ৯ এপিবিএন, চট্টগ্রামে উপস্থিত হন।

এ সময় এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) জনাব মোহাম্মদ শাহজাহান, পিএইচডি উপস্থিত ছিলেন। ৯ এপিবিএন, চট্টগ্রামের অধিনায়ক তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। এ সময় তিনি পুলিশ সদস্যদের কাজের স্পৃহা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here