শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

0
15

বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ও ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে সময় বাড়ানোর অনুরোধ

শীত মৌসুম সামনে রেখে রাজধানীসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে এ সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছে দোকান মালিক সমিতি। চিঠিতে শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার ঘোষণা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাটের কার্যক্রম সন্ধ্যা ৬টা, ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে সীমিত রেখে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here