সিএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন কমিশনার

0
28

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক ও মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদের কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

এ সময় সিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি নতুন পদমর্যাদায় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here