আজ শহীদ নূর হোসেন দিবস

0
31

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে মিছিল করার সময় পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।

বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলের সামনের সারিতে ছিলেন তিনি। ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় মিছিল চলাকালে তাকে গুলি করে হত্যা করা হয়। নূর হোসেনের এই আত্মত্যাগ দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। এ কারণে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত।

নূর হোসেনের আত্মত্যাগ তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে। তাঁর রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথের আন্দোলন নতুন গতি পায়। ধারাবাহিক আন্দোলন ও গণসংগ্রামের একপর্যায়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ আজও দেশের রাজনৈতিক ইতিহাসে সাহস, প্রতিবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here