দৃষ্টি আকর্ষণ স্মরণসভায় উপস্থিত থাকার বিনীত আমন্ত্রণ

0
24

প্রয়াত স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর স্মরণে ১৭ নভেম্বর চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা
দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রয়াত সম্পাদক, বিশিষ্ট স্থপতি ও সাংবাদিক ব্যক্তিত্ব তসলিম উদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আগামী ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম একাডেমি হলে চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের উদ্যোগে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের সভাপতি ইস্কান্দার আলী চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ স্মরণসভায় প্রয়াত তসলিম উদ্দিন চৌধুরীর কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান, ব্যক্তিত্ব ও স্মৃতিময় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে।
সম্প্রতি প্রেসক্লাবের সভাপতি ইস্কান্দার আলী চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ১৭ নভেম্বরের স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় প্রয়াত তসলিম উদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইস্কান্দার আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন এবং নেওয়াজ সাহেব।
প্রয়াত এই গুণী ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের সাংবাদিক সমাজ, পেশাজীবী, সুধীজন, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আগামী ১৭ নভেম্বরের স্মরণসভায় উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।
বিনীত আমন্ত্রণে
মো. কামাল উদ্দিন
সাধারণ সম্পাদক
চট্টগ্রাম সিনিয়র’স প্রেসক্লাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here