
বিপ্লব বিজয়ঃ
চট্টগ্রাম, ২৬ জানুয়ারি ২০২৬: চট্টগ্রামের শহুরে জীবনের বিনোদন, শপিং এবং লাইফস্টাইল অভিজ্ঞতায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে মেরিডিয়ান হোল্ডিংস-এর সিগনেচার প্রজেক্ট, মেরিডিয়ান কোহিনূর সিটি। নগরীর প্রাণকেন্দ্র দামপাড়ায় অবস্থিত এই সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মল আগামী ৩০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে। উদ্বোধনের প্রস্তুতি হিসেবে ২৬ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, ডিরেক্টর আকিব কামাল, সিইও শান্তনু বড়ুয়া, এফসিএ, মেরিডিয়ান হোল্ডিংস-এর সিওও মোহাম্মদ ফাহিম, মেরিডিয়ান কোহিনূর সিটির এডভাইজর আসাদ ইফতেখার এবং বিভিন্ন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব। মেরিডিয়ান কোহিনূর সিটি একটি ২৩ তলা বিশিষ্ট মিক্সড-ইউজড বিল্ডিং, যা চট্টগ্রামের প্রাইম লোকেশনে অবস্থিত। এর প্রথম থেকে দশম তলা পর্যন্ত থাকবে বৃহৎ শপিং মল, যেখানে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আউটলেট এবং আউটডোর স্টোর ক্রেতাদের জন্য থাকবে এক ছাদের নিচে। এগারো থেকে তেইশ তলা পর্যন্ত নির্মাণ করা হবে আধুনিক লাক্সারি হোটেল, যা চট্টগ্রামে অভিজাত আতিথ্য এবং বিনোদনের নতুন মানদণ্ড স্থাপন করবে। মলের নকশা ও সুযোগ-সুবিধা নিয়ে সিইও শান্তনু বড়ুয়া বলেন, “মেরিডিয়ান কোহিনূর সিটি শুধু একটি শপিং মল নয়; এটি চট্টগ্রামের মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন ও লাইফস্টাইল গন্তব্য। আমরা আধুনিক স্থাপত্য, আন্তর্জাতিক মানের সেবা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে ক্রেতারা এবং দর্শকরা নির্বিঘ্ন অভিজ্ঞতা অর্জন করতে পারে।” মহামূল্যবান সুবিধাসমূহ: সুপ্রশস্ত ডাবল অ্যাট্রিয়াম, যা মলের অভ্যন্তরকে উজ্জ্বল এবং প্রাকৃতিক আলোয় ভরপুর রাখবে দুইটি এস্কেলেটর এবং পাঁচটি লিফট, দর্শনার্থীদের সহজ চলাচলের জন্য বড় ড্রপ-অফ এরিয়া এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা জননিরাপত্তা ব্যবস্থা: তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম শপিং-এর পাশাপাশি, মলে থাকবে: শিশুদের জন্য কিডস প্লে-জোন ‘বাবুল্যান্ড’, যেখানে ছোটরা নিরাপদ ও সৃজনশীল বিনোদন উপভোগ করতে পারবে আন্তর্জাতিক মানের সুপার মার্কেট ‘মোস্তফা মার্ট’, যা ক্রেতাদেরকে গ্লোবাল শপিং অভিজ্ঞতা দেবে বৈচিত্র্যময় খাবারের জন্য ফুড-কোর্ট ‘টেস্ট টার্মিনাল’,যেখানে দেশি ও আন্তর্জাতিক স্বাদের খাবারের সংমিশ্রণ পাওয়া যাবে মেরিডিয়ান হোল্ডিংস-এর সিওও মোহাম্মদ ফাহিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমাদের লক্ষ্য চট্টগ্রামবাসীর দৈনন্দিন জীবনকে আরও রঙিন, আনন্দময় ও আরামদায়ক করে তোলা। মেরিডিয়ান কোহিনূর সিটি শপিং, বিনোদন এবং রিলাক্স—সবকিছু এক ছাদের নিচে প্রদান করবে। আমরা আশা করি এটি চট্টগ্রামের মানুষের জন্য নতুন অভিজ্ঞতার কেন্দ্র হবে।” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কর্পোরেট নেতৃবৃন্দ, বিনিয়োগকারী, মিডিয়া প্রতিনিধি এবং সাধারণ দর্শকরা। “শপ, ফান, রিলাক্স” এই স্লোগানকে ধারণ করে, মেরিডিয়ান কোহিনূর সিটি চট্টগ্রামের শপিং, বিনোদন এবং লাইফস্টাইলের নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।


