― Advertisement ―

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : রাউজান উপজেলার পুর্বআবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে নববর্ষ বরণ, গুনীজন সংবর্ধনা ও...

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

Homeচট্টগ্রামসাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের মানবিক, স্বেচ্ছাসেবী ও অধিকার বঞ্চিত শিশুদের সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নগরের মোমিন রোডের সংগঠনের কার্যালয়ে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। এসময় তারা বলেন, চট্টগ্রামের সাহসী নেতৃত্বের উজ্জ্বল দুই সংগঠক মো কামাল উদ্দিন ও স ম জিয়াউর রহমান সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ায় সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন যেমন হবে তেমনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা বীরোচিত – উত্তরণ ঘটবে। তারা আরও বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে সাহসী নেতৃত্বের ভূমিকায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তাই সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ একমতাবলম্বী হয়ে এগিয়ে এলে সফল হওয়া কোন কঠিন কিছু নয়। এসময় আরও উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা মিথি, শিক্ষিকা পান্না আকতার, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। মতবিনিময় সভার শুরুতে তারা সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান।