
চট্টগ্রাম, ২৬ মার্চঃ বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ ২৬ মার্চ বিকাল ৫টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ এপ্রিল শনিবার চট্টগ্রাম থিয়েটার হলে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায় বিশিষ্ট সমাজসেবক ও সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউজের পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে সংবর্ধনা কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং আব্দুল হামিদকে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার অঙ্গনে নিরলস অবদান রেখে মিজানুর রহমান চৌধুরী যে সম্মান ও স্বীকৃতির দাবিদার, এই সংবর্ধনার মাধ্যমে তারই যথাযথ মূল্যায়ন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন ও আলোচনায় অংশ নেন সাংবাদিক কামাল উদ্দিন খোকন, ইউসুফ, ইব্রাহিম, শফিকুর রহমান, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন আহমেদ, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, মৌ চৌধুরী, জসিম উদ্দিন, বেবি আক্তার, সালাউদ্দিন আহমেদ, সেকান্দর, আজিম উদ্দিনসহ অনেকে। সভায় সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

