
কলকাতা, ২৯ মার্চ ২০২৬: কলেজ স্কয়ারের দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলে রবিবার কবিতা দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকার যৌথ আয়োজনে কবি সেখ নুরুল হুদা রচিত ও সম্পাদিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন, পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। প্রধান অতিথি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক বাসুদেব মোশেল, বিশ্বভারতী বিদ্যাভবনের প্রাক্তন ডিন ড. সিরাজুল ইসলাম, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রাক্তন বিশেষ সচিব সৈয়দ নাসিরুদ্দিন, সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী, শিশু সাহিত্যিক সেখ আব্দুল করিম, লেখক সোনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রকাশিত তিনটি গ্রন্থ হলো— ‘ষোড়শ কাব্য’ (কাব্য সংকলন), ‘ভালোবাসা সম্পর্কিত প্রবন্ধ’ (কাব্য গ্রন্থ) এবং ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) সংক্ষিপ্ত জীবনী’ (প্রবন্ধ গ্রন্থ)। অনুষ্ঠানে শঙ্খ ঘোষ স্মৃতি পুরস্কার-২০২৬ প্রদান করা হয় ‘ষোড়শ কাব্য’র কবিদের। পুরস্কারপ্রাপ্তরা হলেন— আলমগীর রাহমান (কলকাতা), সেখ আব্দুল মান্নান (হুগলী), দেবব্রত মন্ডল (পূর্ব বর্ধমান), বিকাশ রায় (হাওড়া), গুলশান (হাওড়া), উদয় কুমার সাহা (পূর্ব বর্ধমান), ডা. অনিরুদ্ধ পাল (হাওড়া) ও উত্তম কুমার পাল (মুর্শিদাবাদ)। শঙ্খ ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার-২০২৬ পান আসামের হাইলাকান্দির এস.এস. কলেজের অধ্যাপক দেবদত্ত চক্রবর্তী। সত্যেন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার-২০২৬ পান মুর্শিদাবাদের নবগ্রামের প্রধান শিক্ষক সাদ সামিন হোসেন। কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার-২০২৬ পান সেখ মঈনুল হক (বারাসাত), সফিউল্লাহ নাইয়া (কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা) ও মোহা: বাসারাত আলি মল্লিক (উলুবেড়িয়া, হাওড়া)। কবিতা পাঠ করেন ষোড়শ কাব্যের কবি ও পুরস্কারপ্রাপ্ত কবিরা ছাড়াও মুক্তার হোসেন (হলদিয়া), সন্ধ্যা সাহা (কালনা), সেখ ওয়াকিব মন্ডল (হাওড়া), বিজন চন্দ (কলকাতা), সৈয়দা বেগম (কলকাতা), বিমলেন্দু চক্রবর্তী (গোহাটি) প্রমুখ। সংগীত পরিবেশন করেন মালা চন্দ ও তুহিনা হক। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক।

