শিরোনাম
“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-“চট্টগ্রামের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার ঢেউ—অ্যাডভোকেট এম লোকমান শাহ ও সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজকে ঘিরে মূল্যায়ন ও প্রত্যাশা-ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তঅভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবারবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামচট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথবিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সাআলো-অন্ধকারের সংলাপে এক দীপ্ত নারী: রাশেদা আকতার মুন্নীর জীবন, সংগ্রাম ও মানবিকতার উপাখ্যান”২২তম স্মরণ সভায় সাবেক ধর্ম উপদেষ্টা- সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী মানুষ

― Advertisement ―

“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-

-মো.কামাল উদ্দিন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদই কেবল দায়িত্বের নয়, বরং জনআস্থার এক দৃঢ় প্রতীক। সেই আস্থারই এক নতুন বহিঃপ্রকাশ ঘটেছে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব...

অভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবার

Homeবিনোদনঅভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবার

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই শিল্পীর চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে পরিবার, ফলে সরকারি সহায়তার আশায় দিন গুনছেন স্বজনরা। অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে তার বড় মেয়ে নাসরিন জাহান বলেন, “বাবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ক্যান্সারের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, ফলে ফুসফুসেও জটিলতা তৈরি হয়েছে। খাদ্যনালির টিউমার বড় হয়ে যাওয়ায় তাকে খাবার বা ওষুধ কিছুই দেওয়া যাচ্ছে না। এর মধ্যে তিনি হার্ট অ্যাটাকও করেছেন।” চিকিৎসকদের অবস্থান সম্পর্কে তিনি জানান, “ডাক্তাররা বলছেন পরিস্থিতি গুরুতর হলেও এখনো আশা আছে। যদি পেটে ছোট একটি অস্ত্রোপচার করা যায়, তাহলে অন্তত তাকে ওষুধ দেওয়া সম্ভব হবে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।” বিনোদন অঙ্গনের সহায়তা প্রসঙ্গে নাসরিন বলেন, “ডিরেক্টরস গিল্ডসহ কিছু শিল্পী খোঁজ নিয়েছেন, তবে আর্থিক সহায়তা খুবই সীমিত, যা চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল।” পরিবারের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। জানান, বেসরকারি হাসপাতালের আইসিইউ খরচ বহন করা এখন তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। “আমরা চেয়েছিলাম বাবাকে সরকারি হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করতে, কিন্তু কোথাও সিট পাওয়া যাচ্ছে না,” বলেন তিনি। সরকারের প্রতি আবেদন জানিয়ে নাসরিন বলেন, “যদি সরকারি হাসপাতালে একটি আইসিইউ বেডের ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের জন্য অনেক বড় সহায়তা হবে। বর্তমান খরচ আমাদের সাধ্যের বাইরে চলে গেছে।” উল্লেখ্য, তারিকুজ্জামান তপন দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় অভিনয়ের সঙ্গে যুক্ত। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে সমাদৃত। তার অভিনীত জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ আরও অনেক নাটক ও চলচ্চিত্র।