শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

বিএনপির রাজনীতিতে আসছেন শিল্পী রিজিয়া পারভীন

Homeবিনোদনবিএনপির রাজনীতিতে আসছেন শিল্পী রিজিয়া পারভীন

সংগীতশিল্পী রিজিয়া পারভীন এবার রাজনীতির ময়দানে যুক্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করা এই জনপ্রিয় শিল্পী জানিয়েছেন, তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চান এবং আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনে আবেদন করেছেন বলে জানান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন। রিজিয়া পারভীন বলেন, “আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি এবং সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যেহেতু আমি একজন শিল্পী, তাই সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এলাকায় আগে থেকেই আমি কিছু সামাজিক কাজ করেছি। মনোনয়ন পেলে আমার প্রধান কাজ হবে নারী অধিকার ও সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে কাজ করা।” তিনি আরও জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে নারী অধিকার এবং সাংস্কৃতিক উন্নয়ন—এই দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেবেন। নব্বইয়ের দশক থেকে সংগীত অঙ্গনে সক্রিয় রিজিয়া পারভীন দেশের বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার তিনি সঙ্গীতের পাশাপাশি রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।