শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

মাছ ধরার ট্রলারে ৫ লাখ ইয়াবা জব্দ, আটক ৯ জন

Homeআন্তর্জাতিকমাছ ধরার ট্রলারে ৫ লাখ ইয়াবা জব্দ, আটক ৯ জন

চট্টগ্রামে একটি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৫ লাখ পিস, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় ট্রলারে থাকা ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা নাগরিক এবং বাকি চারজন টেকনাফ এলাকার বাসিন্দা। র‌্যাব-৭ সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্ত থেকে সাগরপথে একটি বড় ইয়াবার চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকার ১৫ নম্বর ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম, মোহাম্মদ ইসমাইল (রোহিঙ্গা), এবং টেকনাফের শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ। র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান কালবেলাকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সফলতা পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।