শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Homeআন্তর্জাতিকঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে প্রায় এক ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইজগেট এলাকায় অবস্থিত নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে তুলা থেকে সুতা উৎপাদন করা হয় এবং এখানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে মালিকপক্ষ বারবার সময়ক্ষেপণ করছিল। বেতন না পেয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন; দোকানদাররা বাকিতে পণ্য দিচ্ছেন না, বাড়িওয়ালারাও ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এ পরিস্থিতিতে তারা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের শরণাপন্ন হন। পরে মালিকপক্ষ ৬ মে বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এদিন সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া পরিশোধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু বেতন দিতে অপারগতার কথা জানালে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। ওসি এএইচএম সালাউদ্দিন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে।