শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

আদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Homeজাতীয়আদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আদ্-দ্বীনের অন্যান্য শাখা বিদ্যমান নিয়মনীতি মেনে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম রোগের চিকিৎসাবিষয়ক নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় অক্সিজেন সংকট, চিকিৎসক-নার্সদের অবহেলা এবং হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, বদ্ধ কক্ষে অক্সিজেনের ঘাটতির কারণেই কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে হবে। তিনি আরও বলেন, মগবাজার শাখার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। একই নামে পরিচালিত অন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা নিয়ম মেনে সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।  শিশু মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। সরকার এ ধরনের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে। তিনি বলেন, কেউ অপরাধ করলে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ নেই। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাবে। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখনো কাঙ্ক্ষিত মানের স্বাস্থ্যসেবা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এ প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।