শিরোনাম
চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসনউৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দামমিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরাভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিনবিশ্ববাজারে কমেছে তেলের দামগুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

Homeআন্তর্জাতিকসংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আক্রমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে যুদ্ধ নতুন নতুন ক্ষেত্রে বিস্তৃত হবে। আক্রমিনিয়া আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার একটি বড় অংশ এখনো প্রকাশ করা হয়নি। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি অনুযায়ী ইরানের জবাব দেওয়া হবে, যা শত্রুর প্রত্যাশারও বাইরে যাবে এবং সংঘাতের নতুন ক্ষেত্র উন্মোচন করবে। ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ দাবি করে তারা। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত ও অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়।