শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে চট্টগ্রামে শ্রদ্ধাঞ্জলি:বৃষ্টিভেজা বিকেলে কবিতায় মুখর ডিসি হিল”

HomeUncategorizedজাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তীতে চট্টগ্রামে শ্রদ্ধাঞ্জলি:বৃষ্টিভেজা বিকেলে কবিতায় মুখর ডিসি হিল"

চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রামের ডিসি হিল যেন আজ পরিণত হয়েছিল এক কবিতার রাজ্যে, যেখানে শব্দে শব্দে উচ্চারিত হচ্ছিল বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার চেতনা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিকেলে নজরুল স্কোয়ারে আয়োজিত হয় এক হৃদয়ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
বিকেল ৫টার দিকে হালকা বৃষ্টির নরম পরশে ভিজে ওঠা পাহাড়ি শহরটিতে, নজরুল স্কোয়ারে জমতে শুরু করেন কবিপ্রেমী, লেখক, গবেষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কেউ হাতে পুষ্পস্তবক, কেউ কবিতার বই, কেউবা শুধু একবুক ভালোবাসা নিয়ে এসেছিলেন বিদ্রোহী কবিকে সম্মান জানাতে।
আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে জাতীয় কবি নজরুল মঞ্চ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র এবং বিভিন্ন সাহিত্যসংগঠন ও নাগরিক সমাজ। সার্বিক সমন্বয়ে ছিল এক অভিন্ন চেতনার প্রকাশ—নজরুলকে ধারণ করে এগিয়ে চলা, ন্যায় ও সৌন্দর্যের পথে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নজরুল গবেষক, সাংবাদিক ও লেখক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন,
“নজরুল কেবল কবি নন, তিনি ছিলেন এক আলোকবর্তিকা—যিনি যুগে যুগে মানুষকে জাগিয়ে তুলেছেন সাহস, প্রতিবাদ আর ভালোবাসার গান দিয়ে। আজকের দিনে, যখন মানবতা চ্যালেঞ্জের মুখে, তখন নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়।”
এই উপলক্ষে কামাল উদ্দিন নজরুলকে উৎসর্গ করে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়—
“ঝড়ের রাতে যে গেয়ে ওঠে বিদ্রোহের গান,
সে নজরুল—আমার আত্মায় জেগে থাকা প্রণবানাম!
বৃষ্টির ভাষায় যে বলে দেয় ভালোবাসা,
সে কবিই শেখায়—কীভাবে শিকল ছেঁড়া যায় আশা।”
এ সময় চারদিকে ছড়িয়ে থাকা বৃষ্টির শব্দ আর আবৃত্তির ধ্বনি যেন মিলে এক অপূর্ব আবহ তৈরি করে, যেখানে কবিতার পঙক্তি আর মানুষের হৃদয় এক হয়ে গিয়েছিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম আকরাম হোসেন, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সাহিত্যপ্রেমিক জিএম মামুনুর রশিদ, শিক্ষক-কবি ইমরানুল ইসলাম, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, কবি দিল আফরোজ, সাংস্কৃতিক সংগঠক আনিছ খোকনসহ আরও অনেকে।
বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহী স্বর এবং নিপীড়িত মানুষের পক্ষের সাহসী উচ্চারণের কথা তুলে ধরেন। তারা বলেন, “চট্টগ্রামের মতো বাণিজ্যিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ শহরে নজরুল স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং একটি স্থায়ী নজরুল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি।”
অনুষ্ঠানের সমাপ্তিতে কবির কবিতার আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনা এবং উপস্থিত তরুণদের কণ্ঠে “চল চল চল” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো ডিসি হিল। এক মুহূর্তের জন্য মনে হয়, কবি যেন এই বর্ষণমুখর বিকেলে চট্টগ্রামের আকাশেই তাঁর প্রিয় সৃষ্টির সুরে ভেসে বেড়াচ্ছেন।
একজন কিশোর কবির ‘বিদ্রোহী’ হয়ে ওঠা থেকে শুরু করে প্রেম, সংগ্রাম, মানবতা ও ইসলামী ভাবনায় সমৃদ্ধ কবি নজরুলের চেতনায় আজও আশ্রয় খোঁজেন বাংলাদেশের প্রতিটি প্রজন্ম।
ডিসি হিলের বাতাসে আজ উচ্চারিত হয়েছে একটাই আহ্বান—
“আসুন, নজরুলের চেতনায় এক হয়ে জেগে উঠি।”