শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

ইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

Homeঅপরাধইয়াবা বিক্রিতে বাধা, বাবার সামনে ছেলে খুন

যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় তার বাবা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ডাকাতিয়া গ্রামের জামাল উদ্দিনের দুই ছেলে বিল্লাল হোসেন (৪০), রবিউল ইসলাম (৩৮) ও রবিউলের ছেলে মুন্না (১৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ছুরিকাঘাতে আহত মধু গাজী জানান, রবিউল ও বিল্লালের নেতৃত্ব এলাকায় প্রকাশ্যে ইয়াবার ব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমার ছেলে চঞ্চল হোসেন তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় তারা ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চঞ্চল ডাকাতিয়া গ্রামের ডাক্তার ইসরাইল হোসেনের বাড়ির সামনের রাস্তায় ছিল। এ সময় রবিউল বিল্লাল ও মুন্নাসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তিনি (মধু গাজী) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তখন পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারী তিনজনকে মারধরে জখম করে। খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা এদিকে, স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর চঞ্চলের মৃত্যু হয়। বাকি ৪ জন সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোবাশ্বের হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চঞ্চল হোসেন নামে একজন মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন বলেন, ‘ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ার জেরে গোলযোগে চঞ্চল হোসেন খুন হয়েছে।’ এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে বাবা-ছেলেসহ ৫ জন আহত হন। এর মধ্যে চঞ্চল নামে একজন মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতরা পুলিশের হেফাজত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করা হচ্ছে।’