শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

সাত দিনে জরিমানাসহ ১৭ লাখ টাকা আদায়

Homeজাতীয়সাত দিনে জরিমানাসহ ১৭ লাখ টাকা আদায়

‘টিকেট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকেট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব টাস্কফোর্স গত ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ, নিজ আইডি ছাড়া অন্যের আইডি দিয়ে সংগ্রহ করা টিকেটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে রোববার (১১ অক্টোবর) পর্যন্ত মোট চার লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্যবাবদ ১২ লাখ ২৯ হাজার টাকাসহ মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়েছে। এ সময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকেটের ওপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে বিনা টিকেটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দিয়ে সংগ্রহ করা টিকেটে ভ্রমণকারী এক হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে বিনা টিকেটের তিন হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয় করা টিকেটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। এদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ চার লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ দুই লাখ ৬ হাজার ৪১৫ টাকা আদায় করা হয়। একইভাবে রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকেটের তিন হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয় করা টিকেটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ সাত লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ দুই লাখ ৯০ হাজার ৮৭১ টাকা আদায় করা হয়। এ সময় টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।